শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন নিউজ ডেস্ক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গত ১১ বছর ধরে বিএনপি কোন বাজেটের প্রশংসা করতে পারেনি। কিন্তু সকল বাজেট সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, বাজেট সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে বলেই জিডিপির আকার তিন গুণ বেড়েছে।
তিনি বলেন; করোনায় চাকরিচ্যুত সাংবাদিকদের কল্যাণ ট্রাস্ট থেকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।
মন্ত্রী আরো বলেন, দীর্ঘদিন বেতন পাচ্ছেন না এমন সাংবাদিকরাও এই সহায়তা পাবেন। সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে।