শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

বিএনপি নেতা মেজর হাফিজ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক::

বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে। র‌্যাব-৪-এর একদল সদস্য শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে।

পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাকে আটক করে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, হাফিজ উদ্দিন সিঙ্গাপুর থেকে ফিরছিলেন। উনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন। বিভাগীয় সমাবেশে যোগ দেয়ার জন্য উনি দেশে ফিরেছেন। সকালে উনার বরিশাল যাওয়ার কথা, সেভাবে টিকেটও কেনা হয়েছে।

মেজর হাফিজের স্ত্রী দিলারা হাফিজ সাংবাদিকদের বলেন, দুপুরে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়েছে। শুনতেছি পুলিশ তাকে আটক করেছে। তবে কারা আটক করেছে এ বিষয়ে আমি কিছুই জানি না। মেজর হাফিজের নামে কোনো গ্রেফতারি পরোয়ানা আছে কিনা জানতে চাইলে মিসেস হাফিজ বলেন, উনার নামে তো অনেক মামলা রয়েছে। সবগুলোই সময় মতো আদালতে হাজিরা দিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com