শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

বিএনপি নেতারা বিকেলে যৌথসভায় বসছেন

একুশের কণ্ঠ অনলাইন:: দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে যৌথসভায় বসতে যাচ্ছে বিএনপি। এতে দলের সিনিয়র নেতৃবৃন্দ, সম্পাদকমণ্ডলী ও সাংগঠনিক সম্পাদকেরা উপস্থিত থাকবেন।

আজ শুক্রবার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সভা হবে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু সকালে সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

যৌথসভায় উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com