শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

বিএনপি নেতাদের অ্যাকাউন্টের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংকে দুদকের চিঠি

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: সম্প্রতি বিএনপির শীর্ষ ৮ নেতার বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে বিভিন্ন ব্যাংকের হিসাবে ১২৫ কোটি টাকার ‘সন্দেহজনক’ লেনদেনের একটি অভিযোগের তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্রে জানা যায়, যাদের অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে তারা হলেন- নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, আবদুল আওয়াল মিন্টু, তাবিথ আউয়াল, যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, মোর্শেদ খান ও তার সন্তান ফয়সাল মোর্শেদ খান এবং ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান।

মানি লন্ডারিং ও সন্দেহজনক লেনদেনসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির শীর্ষস্থানীয় আট নেতার বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে বিভিন্ন ব্যাংকে হিসাবে ১২৫ কোটি টাকার ‘সন্দেহজনক’ লেনদেনের একটি অভিযোগ তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে বিএনপির শীর্ষ ১০ নেতার ব্যাংক লেনদেনের বিস্তারিত তথ্য অনুসন্ধান প্রসঙ্গে দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দুদক কাউকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানি করতে অনুসন্ধান বা তলব করে না। আর্থিক অনিয়মের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত পেলেই ব্যবস্থা নেওয়া হয়। আমরা ব্যক্তির অপরাধকে গণ্য করি। যদি কোনো রাজনৈতিক নেতা তদন্তে নির্দোষ প্রমাণিত হন, তাহলে আমরা তাকে আইনের আওতায় আনবো না। সূত্র : কালেরকন্ঠ

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com