বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

বিএনপি জামায়াত ক্ষমতায় আসলে পদ্মা সেতু হতে দিবেনা-শ্রীনগরে গোলাম সারোয়ার কবির

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কিমিটর সাবেক সহ সম্পাদক গোলাম সারোয়ার কবির বলেছেন, আগামী নির্বাচনে যদি বিএনপি জামায়াত ক্ষমতায় আসে তাহলে আর পদ্মা সেতু হতে দিবেনা। বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে এই সেতু নির্মান করছে। সেতুকে কেন্দ্র করে বিক্রমপুর হবে আধুনিক সিংগাপুরের মতো শহর। তাই দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে হলে নৌকা মার্কার কোন বিকল্প নাই। গতকাল শুক্রবার বিকালে শ্রীনগর উপজেলার বেজগাও এলাকায় আয়োজিত নৌকা বিজয়ের লক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে তিনি একথা বলেন । শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ¦ রমিজ উদ্দিন বেপারীর সভাপেিত্ব অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আলহাজ¦ খলিলুর রহমান মাষ্টার, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ¦ আঃ লতিফ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোমেন তালুকদার, রাঢ়িখাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন আর রশিদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু, আওয়ামী লীগ নেতা মিনহাজ উদ্দিন, নুরুল ইসলাম, আঃ সালাম, আক্তার হোসেন মিন্টু, ইউনিয়ন পরিষদের সদস্য আনজাম মাসুদ লিটন, মোকসেদ, সোলায়মান খান, সিরাজদিখান উপজেলা যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদ, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু সাঈদ, কেরানীগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ শেখ স্বাধীন, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন তপু, সাব্বির শেখ, সৈকত মাহমুদ, আবির রায়হান সৈকত, জহিরুল ইসলাম লিমন,মোয়াজ্জেম হোসেন, এসএম অমিত প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com