শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

বিএনপি একটি আত্মস্বীকৃত দুর্নীতিগ্রস্ত দল: কাদের

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি হলো বিএনপির সমার্থক শব্দ। বিএনপি একটি আত্মস্বীকৃত দুর্নীতিগ্রস্ত দল। তাঁরা দুর্নীতিবাজ বলেই রাতের আঁধারে দলের গঠনতন্ত্রের সাত নম্বর ধারা পরিবর্তন করেছে।

শুক্রবার বিকেলে ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উড়াল সেতুর (ওভারপাস) নির্মাণকাজ পরিদর্শনের সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির ক্ষমতার উৎস বন্দুকের নল, আর আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ। দুর্নীতির দায়ে দ-িত হওয়ায় বিএনপির চেয়ারপারসন কারাগারে গেছেন। আর যাঁরা দল চালাচ্ছেন তাঁরাও দুর্নীতিবাজ ও দ-িত।

আওয়ামী লীগ সরকার দুর্নীতিকে সমর্থন করে না জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘দুদক আমাদের ৬ জন এমপিকে তলব করেছে। একজনের দ- হয়েছে। প্রাক্তন মন্ত্রী আদালতে হাজিরা দিচ্ছেন। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে ও নির্দেশনা অনুযায়ী দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নির্দেশÑদুর্নীতি করলে দলের কোনো নেতা-কর্মীকে ছাড় দেওয়া হবে না।’

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। খালেদা জিয়াকে আদালত দ- দিয়ে কারাগারে পাঠিয়েছেন। তাকে মুক্তি দেওয়ার বিষয়টিও আদালতের এখতিয়ার। এতে সরকারের করণীয় কিছুই নেই। সরকার কোনোভাবে তাঁর বিচার কাজে হস্তক্ষেপ করছে না এবং করবেও না।
সেতুমন্ত্রী আরও বলেন, ফেনীতে দেশের প্রথম ছয় লেনের উড়াল সেতু উদ্বোধন করা হয়েছে। ফতেহপুরে রেল ক্রসিং এলাকায় ওভারপাস নির্মাণ করা হচ্ছে। এ নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য মহাসড়কে চলাচলের ক্ষেত্রে জনগণকে সাময়িক ভোগান্তি মেনে নিতে হবে। জুলাই মাসের শেষ সপ্তাহে এই ওভারপাস উদ্বোধন করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মনোজ কুমার রায়, ভারপ্রাপ্ত পুলিশ সুপার উক্য শিং, জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com