শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির জরুরি সংবাদ সম্মেলন শুক্রবার

নিজস্ব প্রতিবেদক::

আগামীকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

সুনির্দিষ্ট কোনও কারণ জানাতে না পারলেও তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েই সংবাদ সম্মেলন হবে।

সংবাদ সম্মেলনের আগে কোনও বৈঠক হবে কিনা তাও জানা যায়নি কোনও সূত্রে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com