শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

বিএনপির সানাউল্লাহ মিয়া আর নেই

স্টাফ রিপোর্টারঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া আর নেই।

২৭ মার্চ, শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট বেড়ে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। শায়রুল কবির বলেন, ‘গুরুতর অসুস্থ অবস্থায় গতকাল তাকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল।’ তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com