শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

বিএনপির সাংসদ হারুনসহ ৩ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক::

শুল্ক মুক্ত গাড়ি এনে তা বিক্রি করে টাকা আত্মসাতের ঘটনায় করা মামলায় বিএনপির সাংসদ হারুন অর রশিদসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক শেখ নাজমুল আলম এই রায় দেন।

আজ সোমবার (২১ অক্টোবর) দুদকের আদালত পরিদর্শক আশিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

আশিকুর রহমান বলেন, দুর্নীতির এই মামলায় বিএনপির সাংসদ হারুন অর রশিদকে পাঁচ বছর কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর ব্যবসায়ী এনায়েতুর রহমানকে দুই বছর কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গাড়ি ব্যবসায়ী ইশতিয়াক সাদেককে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়েছে এবং জরিমানা করা হয়েছে ৪০ লাখ টাকা। হারুন অর রশিদ ছাড়া বাকিরা পলাতক।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মইনুল ইসলাম বলেন, রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামি হারুন অর রশিদকে আদালতের হাজতখানায় রাখা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com