শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন গুরুতর অসুস্থ

নিজস্ব প্রতিবেদক::

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী গুরুতর অসুস্থ। হৃদরোগে আক্রান্ত হলে রোববার তাকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল কবির জানান, গিয়াস কাদেরের শারীরিক অবস্থা ভালো নয়। তিনি হার্টঅ্যাটাক করেছেন। সংকটাপন্ন অবস্থায় তাকে বর্তমানে হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার খোঁজখবর রাখছেন।

চট্টগ্রামের প্রভাবশালী চৌধুরী পরিবারের সন্তান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই ও ফজলুল কাদের চৌধুরীর ছেলে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com