শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বিএনপির নেতা মিজানুর সপরিবারে করোনায় আক্রান্ত

সুনামগঞ্জ প্রতিনিধি:: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বিগত জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী মিজান সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন।

বর্তমানে তারা সিলেটের নিজ বাসায় আইসোলেশনে আছেন বলে সোমবার রাতে নিশ্চিত করেছেন ছাতক যুবদলের আহ্বায়ক সদরুল আমিন সোহান।

তার পরিবারের দেওয়া তথ্যমতে, গত শনিবার মিজান চৌধুরী, তার স্ত্রী ইফরাত জাহান চৌধুরী ও ছেলে মেহজিব মিজান চৌধুরী করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দিয়েছিলেন। সোমবার তাদের সবার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

মিজানুর রহমান চৌধুরী জানান, তার করোনা রিপোর্ট পজিটিভ এলেও তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। পাশাপাশি তার স্ত্রী, সন্তানও শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তিনি দেশ-বিদেশে সবার কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com