শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটি আগামী ২৫ ফেব্রুয়ারি দেশের প্রতিটি জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করবে।

সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এই কর্মসূচির কথা জানায় বিএনপি।

বার্তায় বলা হয়, ১০ দফা বাস্তবায়নের দাবিতে শনিবার দেশব্যাপী পদযাত্রায় নেতৃত্ব দানকারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিবরা স্ব স্ব পদযাত্রা কর্মসূচি থেকে জেলা পর্যায়ে কর্মসূচি ঘোষণা করেন।

জেলা পর্যায়ের এই পদযাত্রা সফল করতে আহ্বান জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com