শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

বার কাউন্সিল নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ বার কাউন্সিলের আসন্ন নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

রবিবার (৩ এপ্রিল) ফোরামের মহাসচিব ফজলুর রহমান খানের পক্ষ থেকে সাধারণ আসন ও অঞ্চলভিত্তিক প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।

এবারের নির্বাচনে সাধারণ আসনের জন্য প্রার্থী হিসেবে সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, সাবেক সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, ফাহিমা নাসরিন মুন্নি, মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, মোহাম্মদ আব্দুল মতিনের নাম ঘোষণা করা হয়েছে।

একইসঙ্গে অঞ্চলভিত্তিক গ্রুপ (এ) ঢাকা অঞ্চলের জন্য মোহাম্মদ মহসিন মিয়া, ময়মনসিংহ টাঙ্গাইল ও ফরিদপুর অঞ্চলের জন্য আব্দুল বাকী মিয়ার নাম ঘোষণা করা হয়। এছাড়া চট্টগ্রাম-নোয়াখালীর জন্য এএসএন বদরুল আনোয়ারের নাম ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কুমিল্লা ও সিলেট অঞ্চলের জন্য এটিএম ফয়েজ উদ্দিন, খুলনা, বরিশাল ও পটুয়াখালীর জন্য মোহাম্মদ এনায়েত হোসেন বাচ্চু, রাজশাহী, যশোর, কুষ্টিয়ার জন্য মোহাম্মদ মাইনুল আহসান, দিনাজপুর, বগুড়া, রংপুর ও পাবনার জন্য শফিকুল ইসলাম টুকুর নাম ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, সর্বমোট ১৪টি পদে বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। আগামী ২৫ মে বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনকে ঘিরে এখনও প্রার্থিতার ঘোষণা দেয়নি আওয়ামীপন্থী আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com