শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

বান্দরবানে বিজিবির ট্রাক খাদে পড়ে আহত ৬

বান্দরবান প্রতিনিধি: ট্রাক খাদে পড়ে আহত একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে
বান্দরবানের লাইমিপাড়ায় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) একটি ট্রাক খাদে পড়ে ৬ জন আহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বান্দরবান সরকারি হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানায়, কক্সবাজারে টেকনাফ থেকে বিজিবি-২ ব্যাটালিয়ানের ২৩ জনের একটি খেলোয়াড়ের দল বান্দরবান থানচি উপজেলার বলিপাড়ায় বিজিবি ক্যাম্পে যাচ্ছিল। এসময় থ্রিটনটি (বিজিবির ট্রাক) সদরের লাইমি পাড়ার কাছে গেলে ঢালু পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে ৬ জন আহত হয়।হাসপাতালে চিকিৎসাধীন আহতরা ।
ঘটনার সত্যতা স্বীকার করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com