শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

মাদারীপুর প্রতিনিধিঃ ঘন কুয়াশার কারণে সোমবার ভোর ৬টা থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়, ভোরের দিকে কুয়াশার পরিমাণ বাড়ায় নৌপথে দিক নির্ণয়ে ব্যর্থ হওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এছাড়াও সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের সহকারী ব্যবস্থাপক জামিল হোসেন বলেন, ভোরে ঘন কুয়াশায় পদ্মানদীতে দিক নির্ণয় করতে ব্যর্থ হয় ফেরিগুলো। দুর্ঘটনা এড়াতে ভোর ছয়টা বাংলাবাজার ও শিমুলিয়া নৌরুটে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

এছাড়া ঘাট ছেড়ে যাওয়া ফেরিগুলো মাঝ পদ্মায় নোঙর করে আছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com