শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন তারেক রহমান!

একুশের কণ্ঠ অনলাইন:: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন তারেক রহমান। সেই তারেক রহমান কিভাবে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে?

শনিবার (২১ এপ্রিল) লন্ডনে প্রধানমন্ত্রীকে দেয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেন, তারেক জিয়া বাংলাদেশের সবুজ পাসপোর্ট হাইকমিশনে জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় ৯ বছর ধরে লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে আছেন তারেক জিয়া। ১/১১-এর সময়ে রাজনীতি না করার মুচলেকা দিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর থেকে লন্ডনে বসেই বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছেন। সর্বশেষ দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া জেলে যাওয়ার পর থেকে ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের দায়িত্ব পালন করছেন তারেক রহমান।

শনিবার (২১ এপ্রিল) বিকালে লন্ডনের ওয়েস্টমিনস্টারে যুক্তরাজ্য আওয়ামী লীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমানকে নিয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে কথা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাজাপ্রাপ্ত এই ‌‘অপরাধীকে যেভাবেই হোক’ দেশে ফিরিয়ে নেব। ফেরত নেওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। সূত্র : ডিবিসি নিউজ

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com