শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

বাঁশখালীতে আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারঘোনা এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। আগুনে ওই বাড়ির দুটি ঘর পুড়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার এসআই দীপক কুমার সিংহ।

নিহারা হলো; মিনহাজ (১৬) ও তার বোন রুহী (৩)। তারা পশ্চিম কাহারঘোনা এলাকার মো. ইদ্রিসের সন্তান।

পুলিশ কর্মকর্তা দীপক কুমার সিংহ বলেন, রাত ৯টার দিকে হঠাৎ বসত ঘরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘরের ভেতর মিনহাজ ও রুহী ঘুমন্ত অবস্থায় ছিল। যে কারণে তারা ঘরে থেকে বের হতে পারেনি। আগুনে পুড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে৷

তিনি আরও বলেন, ঘরের বাসিন্দাদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com