শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আ.লীগের ‘বিজয় সমাবেশ’ বিকেলে

নিজস্ব প্রতিবেদক::

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে ‘গণতন্ত্রের বিজয়’ দিবস হিসেবে পালন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এ উপলক্ষে আজ সোমবার (৩০ ডিসেম্বর) সোমবার বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

দিবসটি উপলক্ষে সারা দেশে বিজয় মিছিল, শোভাযাত্রা, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ ছাড়া গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) রাতে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ উপলক্ষে কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

গতবছর এই দিনে (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশের বড় দুটি দল আওয়ামী লীগ ও বিএনপিসহ নিবন্ধিত ৩৯টি দল অংশগ্রহণ করে। তবে আওয়ামী লীগ ও এর জোটভুক্ত দলগুলো ছাড়া বাকি প্রায় সব দলই নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে। আর টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ ও এর জোটভুক্ত দলগুলো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com