মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করতে হবে: গোলাম সারোয়ার

রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

বঙ্গবন্ধুর আদর্শকে অনুস্মরণ করে সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কিছু শ্রেনীর মানুষের কুচক্র ও হিংসা গণতন্ত্রের বাঁধা হয়ে দাড়াতে পারেনা। বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে বুকে ধারণ করে উন্নত বাংলাদেশ গড়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পাশে দাড়াতে হতে। সকল অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

বঙ্গবন্ধুর শততম বার্ষিকী ও মুজিব বর্ষে অঙ্গীকার করার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য সবাইকে আহবান করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ-সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার কবীর।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্রীনগরে এক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে গোলাম সারোয়ার কবীর একথা বলেন।

গত শুক্রবার বিকালে উপজেলার বাড়ৈখালী আইডিয়াল স্কুলের উদ্যোগে শ্রীধরপুর ডায়মন্ড ক্লাব মাঠে বিশিষ্ট সমাজসেবক বিদ্যালয়ের সভাপতি এনামুল হক বাচ্চুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সেলিম হোসেন তালুকদার, জেলা পরিষদের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন মাষ্টার, উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী বাবর হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইলিয়াছ, যুবলীগের সভাপতি মো. একলাস, শ্রীধরপুর ডায়মন্ড ক্লাবের সভাপতি মো. রনিসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com