মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে শ্রীনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে শ্রীনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার হাঁসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন।

হাঁসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি গোলাম সারোয়ার খান মামুন, বাংলাদেশ অনলাইন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম মালুম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, যুবলীগের কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম, জেলা যুবলীগের সহ সভাপতি স্বপন রায়, আওয়ামী লীগ নেতা ব্যারিষ্টার কিবরীয়া শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হামিদুল্লাহ খান মুন, হাঁসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ূব খান, শাহিনুর আলম শাহিন, মোঃ আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা বিদ্যুত, রবিন শিকদার,কামরুল হাসান বাবু,শাকিল দেওয়ান, যুবায়ের প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com