শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

ফের হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা করাতে এসে ফের এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতালের পরিচালক ডা. আরিফ মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার বিকেল চারটা ৪ মিনিটে হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। তার আগে ৩টা ৩৫ মিনিটে বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন থেকে হাসপাতালে উদ্দেশ্য রওনা দেন।

চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ম্যাডাম বিকাল সাড়ে চারটায় ভর্তি হয়েছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য নেওয়ার কথা বলা হলেও পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে হাসপাতালের ১০বি ওয়ার্ডের ১০২০৪ নম্বর কেবিনে ভর্তি করা হয়।

এভারকেয়ার হাসপাতালের পরিচালক ডাক্তার আরিফ মাহমুদ জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত ২৭ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। সেখানে ৫৪ দিন চিকিৎসা শেষে গত ১৯ জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com