মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে শ্রীনগরে সরকারী গাছ কর্তন

মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শ্রীনগরে সরকারী জায়গা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এব্যাপারে উপজেলার তন্তর ইউনিয়ন পরিষদের ০৭ নং ওয়ার্ডের সদস্য আব্দুল কুদ্দুস মেম্বার বাদী হয়ে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে ও সরজমিনে গিয়ে জানা যায়, তন্তর ইউনিয়নের কাননীসার গ্রামের জনকল্যান সমিতি সংলগ্ন সরকারী জায়গা থেকে ১টি কড়ই গাছ ও ১টি চাম্বল গাছ কেটে ফেলা হয়েছে। গাছ দুটির বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। কুদ্দুস মেম্বার অভিযোগ করেণ, ওই গ্রামের রহমান মৃধার ছেলে জুয়েল মৃধা ও আলী হোসেন মোড়লের ছেলে মনির মোড়লের নেতৃত্বে কোন রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে অবৈধ ভাবে গাছ দুটি কেটে নেওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এব্যাপারে কোন ব্যবস্থা নেওয়া না হলে ভবিস্যতে আরো সরকারী গাছ লোপাট হওয়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা অশঙ্কা প্রকাশ করেণ।

তন্তর ইউনিয়ন উপ সহকারী ভূমি কর্মকর্তা মোঃ বুলবুল হোসেন জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে গাছগুলো জব্দ করেছেন।

এব্যাপারে অভিযুক্ত জুয়েল মৃধা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, নতুন রাস্তার জন্য সাবেক ইউপি সদস্য মতি মেম্বার গাছ দুটি কাটার নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com