শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

প্রবীণ রাজনীতিবিদ হাসেম আলীর ইন্তেকাল

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের শ্বশুর দোহার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাসেম আলী (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৪ অক্টোবর) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বেয়াই ছিলেন।

প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সালমান এফ রহমান মরহুমের স্মৃতিচারণ করে বলেন, হাসেম আলী আমার খুব ঘনিষ্ঠ ছিলেন। তিনি একজন সৎ, দক্ষ, অভিজ্ঞ ও আদর্শবান রাজনীতিবিদ। তিনি আজীবন জনকল্যাণে নিবেদিত ছিলেন। তিনি আওয়ামী লীগের একজন দুঃসময়ের সাথী ও পরীক্ষিত নেতা। তার মৃত্যুতে আওয়ামী লীগ একজন ত্যাগী নেতাকে হারাল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com