শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির বর্ণিল দিগন্তে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক::

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনার এই মহামারীতে দেশের চলমান উন্নয়নে কিছুটা বাধা সৃষ্টি হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বের আসনে থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির বর্ণিল দিগন্তে।

আজ রোববার (২৬ জুলাই) সকালে রাজধানীর সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে ‘সজীব ওয়াজেদ জয়-সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি’ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে এ কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী এবং গ্রন্থটির প্রকাশক জুনায়েদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব ও গ্রন্থটির সম্পাদক আশরাফুল আলম খোকন এবং জয়ীতা প্রকাশনীর স্বত্বাধিকারী ইয়াসিন কবির জয়।

ওবায়দুল কাদের বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নেপথ্য কারিগর সজীব ওয়াজেদ জয় প্রযুক্তির সহায়তায় দেখিয়েছেন বিস্ময়কর সাফল্য।

বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীন সার্বভৌম পতাকা, তিনি বাংলাদেশের স্বাধীনতার রোল মডেল এবং তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা দিয়েছেন উন্নয়ন ও অর্জনের বিশ্বব্যাপী স্বীকৃতি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রযুক্তির অব্যাহত উন্নতির কল্যাণে এটিই বদলে যাওয়া বাংলাদেশ।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বের কারিশমা আর আইসিটির সক্ষমতার রূপকার সজীব ওয়াজেদ জয়।

আগামীকাল সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক নিঃশব্দে ঘটে যাওয়া আইসিটি বিপ্লবের স্থপতি, কোটি তরুণের স্বপ্নসারথি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com