বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শ্রীনগরে শিক্ষকদের আনন্দ র‌্যালী

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শ্রীনগরে আনন্দ র‌্যালী করেছে শিক্ষক কর্মচারী ফোরাম।

বেসরকারী এমপিভূক্ত শিক্ষক-কর্মচারীদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা প্রদানের ঘোষনায় শনিবার দুপুর ২ টায় বাংলাদেশ বেসকারী শিক্ষক-কর্মচারী ফোরামের শ্রীনগর শাখার উদ্যোগে একটি আনন্দ র‌্যালী বের হয়।

উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চকবাজার এলাকায় এসে শেষ হয়। র‌্যালীতে অংশ গ্রহন করেন শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবুল হোসেন, বাংলাদেশ বেসকারী শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাংগঠনিক সম্পাদক প্রদিপ কুমার সাহা, যুগ্ন সম্পাদক আব্দুল হালিম মাষ্টার, শ্রীনগর উপজেলা শাখার সভাপতি আঃ বাতেন, সাধারন সম্পাদক মোঃ আলতাফ হোসেন উজ্জল, হোগলাও আবুল হাসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম কৃষ্ণ মিত্র, কুকুটিয় উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিমলানন্দ বসু, সিদ্দিকুর রহমান, মনতোস কুমার ধর, তাছলিমা আক্তার, নিপা আক্তার, আরজু আক্তার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com