বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

প্রতিবেশী দেশের সহযোগিতা নিয়ে পাতানো নির্বাচন করে জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে আওয়ামী লীগ: রিজভী

অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ : পুনরায় পাতানো নির্বাচন করে ক্ষমতা ধরে রাখতে প্রতিবেশী দেশের সহযোগিতা নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গণবিচ্ছিন্ন আওয়ামী লীগ আবারো পাতানো নির্বাচনের দ্বারা ক্ষমতায় থাকতে প্রতিবেশী দেশের সহযোগিতা নিয়ে বাংলাদেশের জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, যা একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাস্কর বিষয়।

অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর রামপুরা, শাহজাহানপুর কাঁচাবাজারসহ আশপাশের এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।

ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনকে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, দেশের মানুষ ও গণতান্ত্রিক বিশ্ব জেনে গেছে শেখ হাসিনা প্রহসনের নির্বাচন করছেন। যেটা ইতিমধ্যেই ‘ডামি নির্বাচন’ হিসেবে উপাধি পেয়েছে।

তিনি বলেন, আজকে অবৈধ আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহারের মাধ্যমে বিরোধী দল ছাড়াই একতরফা নির্বাচনের আয়োজন করেছে। ইতিমধ্যে এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী, ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী নিজেরা নিজেরাই সহিংসতা ঘটাচ্ছে।

তিনি আরও বলেন, জনগণ ও দেশপ্রেমিক ভোটাররা- আপনারা আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যাবেন না। অন্যকেও যেতে না বলুন। আপনারা এই নির্বাচন বর্জন করুন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com