শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

পৃথক ৯ মামলায় গ্রেফতার মির্জা আব্বাস

আদালত প্রতিবেদক:: রাজধানীর পল্টন ও রমনা মডেল থানার পৃথক ৯ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী ও মো. সুলতান সোহাগ উদ্দীনের আদালত এ আদেশ দেন।

বিকেলে একই আদালতে মামলাগুলোর জামিন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

প্রথমেই পল্টন থানার ৫ মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত মির্জা আব্বাসকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর রমনা থানার ৪ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত।

আসামি পক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

এদিন বেলা ১২টার দিকে মির্জা আব্বাসকে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে ঢাকার সিএমএম আদালত হাজির করে কারা কর্তৃপক্ষ।

গত ২৪ জানুয়ারি মির্জা আব্বাসকে গ্রেফতার দেখানো ও জামিন শুনানির আবেদন করেন তার পক্ষের আইনজীবীরা। গত ৩১ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম শুনানির এই দিন ঠিক করেন।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর রাতে নাশকতার এক মামলায় ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com