শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

পুতিন-জেলেনস্কির মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা হয়নি: রুশ পররাষ্ট্রমন্ত্রী

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা হয়নি বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এমন এক সময়ে তিনি এই তথ্য জানালেন, যখন পুতিন-জেলেনস্কির ‘সম্ভাব্য’ বৈঠক নিয়ে তুমুল আলোচনা চলছে মার্কিন ও বৈশ্বিক সংবাদমাধ্যমগুলোতে।

গতকাল শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি’র সাংবাদিক ক্রিস্টেন ওয়েকারকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা হয়নি। প্রেসিডেন্ট পুতিনকে এই বৈঠকে রাজি করাতে হলে প্রথমে এজেন্ডাগুলো চূড়ান্ত করতে হবে। এখন পর্যন্ত এমন কিছু ঘটেনি।

বৈঠকের জন্য রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যেসব প্রাথমিক সমঝোতা প্রয়োজন, এখন পর্যন্ত সেগুলো হয়নি উল্লেখ করে এনবিসিকে ল্যাভরভ আরও বলেন, প্রস্তাবিত এই বৈঠকের জন্য ওয়াশিংটন এবং কিয়েভকে ন্যাটোর সদস্যপদ, অঞ্চল বিনিময়সহ বেশ কয়েকটি নীতিতে প্রাথমিক সমঝোতায় আসতে হবে; কিন্তু জেলেনস্কি সেসব সমঝোতার প্রতিটিতে এখনও নেতিবাচক অবস্থানে আছেন।

গত সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বৈঠকের তিন দিন পর ১৮ আগস্ট হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প জানান, শিগগিরই ট্রাম্প প্রশাসনের উদ্যোগে পুতিন এবং জেলেনস্কির মধ্যে বৈঠক হতে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প এমনও বলেছেন, যুক্তরাষ্ট্র হবে সেই সম্ভাব্য বৈঠকের আয়োজক।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইউরোপীয় নেতাদের বৈঠকের সমালোচনা করে ল্যাভরভ বলেছিলেন, সেই বৈঠক ছিল রাশিয়াকে চাপে ফেলার জন্য ইউরোপীয় নেতাদের ‘আনাড়ি প্রচেষ্টা’।

সূত্র : এএফপি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com