শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
ই-কণ্ঠ অনলাইন::
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পার্টি থেকে দূষিত রক্ত বের করে দেওয়া হবে।
সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে এ কথা বলেন তিনি।
এর আগে সাদা পায়রা ও বেলুন উড়িয়ে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আগামী ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সম্মেলনের পর একযোগে কেন্দ্র এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।
২০০৬ সালের ৩১ মে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে ঢাকা মহানগরকে দুই ভাগে ভাগ করা হয়। ২০১২ সালে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন হলেও মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন হয়নি।