বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

পদ্মা নদীতে সিবোট ডুবে শ্রীনগরের নারী ইউপি সদস্য সুফিয়া নিহত

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ পদ্মা নদীতে একটি সিবোট ডুবে এক নারী ইউপি সদস্যসহ ৭ জন নিখোঁজ রয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ২৬ জন যাত্রী নিয়ে একটি সিবোট ছেড়ে যাওয়ার কয়েক মিনিট পরে ঘাট এলাকায় থামানো একটি ফেরীর সাথে ধাক্কা লেগে সিবোটটি নদীতে ডুবে যায়। ওই সিবোটের যাত্রী শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়ন পরিষদের নারী সদস্য সুফিয়া বেগম (৫০)নিহত হয়। এছাড়া পার্শ্ববর্তী ষোলঘর ইউনিয়নের কেয়টখালী গ্রামের মোঃ জালাল সরদার (৬৫) এখনও নিখোঁজ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিবোটে মোট ২৬ জন যাত্রী ছিল। বোটটি ডুবে যাওয়ার কিছুক্ষন পরে সুফিয়া বেগমকে মৃত উদ্ধারকরা হয়। এখনও ৭ জন পদ্মায় নিখোঁজ রয়েছেন। বাকিরা স্থানীয়দের সহযোগীতায় তীরে ফিরে আসতে সক্ষম হন। আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ সংবাদ লিখা পর্যন্ত নিখোঁজ যাত্রীদের কোন নাম ঠিকানা পাওয়া যায়নি। স্থানীয়রা আরো জানান, নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ডুবুরীরা কাজ করছেন।
সিবোটের যাত্রী হাঁসাড়া গ্রামের আব্দুল হক (৪০) বলেন, আমরা হাঁসাড়া ও ষোলঘর এলাকার ১০ জন ওই সিবোটের যাত্রী ছিলাম। এলাকার একটি স্বর্ণলংকার চুরির ঘটনাকে কেন্দ্র করে সুফিয়া বেগমকে সাথে নিয়ে আমরা সিবেটে পদ্মার ওপারে ফরিদপুরের এক গনকের বাড়ীতে যাওয়ার উদ্দ্যেশে রওনা দেই। লৌহজংয়ের শিমুলিয়া ঘাট থেকে সিবোটটি ছেড়ে যাওয়ার কয়েক মিনিট পর একটি ফেরীর সাথে ধাক্কা লেগে আমাদের বোটটি উলটে যায়। স্থানীয়রা আমাদের বাচাতে এগিয়ে আসলে আমরা বেচে যাই। হাঁসাড়া ইউপি নারী সদস্য সুফিয়া বেগমকে মৃত উদ্ধার করা হয়েছে। আমাদের মধ্যে ষোলঘর ইউনিয়নের কেয়টখালী গ্রামের জালাল সরদার এখনো পদ্মায় নিখোঁজ রয়েছে।
এবিষয়ে হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোলেমান খাঁন এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, সুফিয়া বেগম একজন দক্ষ ইউপি সদস্য ছিলেন।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com