বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

নৌকার বিজয়ের লক্ষে ডাঃ ডাবলুর গণসংযোগ

মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

মুন্সীগঞ্জ ১ আসন তথা শ্রীনগর-সিরাজদিখানে নৌকার বিজয়ের লক্ষে গণসংযোগ করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং মুন্সীগঞ্জ ১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু।

গতকাল শনিবার সিরাজদিখান উপজেলার বালুচর বাজার, লতিব্দি ইউনিয়ন পরিষদ সহ আশপাশ এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগ শেষে খাসমহল গ্রামে তিনি এক উঠান বৈঠক করেন। এ সময় তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আমাদেরকে সোনার বাংলাদেশ উপহার দিয়েছেন এবং তারই সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।  তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।

এ সময় তার সাথে উপস্থিপত ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক লতিব্দি ইউপি চেয়ারম্যান এস এম সোরহাব হোসেন, কেন্দ্রীয় উপ কমিটির ধর্ম বিষয়ক সদস্য শেখ মোঃ জাকির হোসেন, শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শেখ মোঃ আলমগীর, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মফিজুল ইসলাম মাষ্টার, ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আলাউদ্দিন মাষ্টার, কেন্দ্রীয় যুবলীগ নেতা কাজী ইকবাল হোসেন পিউল, সিরাজদিখান উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আরিফ রশিদ, সাইফুল ইসলাম দিপু, রিয়াজুল হক, কামাল মেম্বার, ডাঃ যুবায়েদ, জিএম শাহ আলম, মোঃ আক্তারুজ্জামান জয়, মোঃ কাশেম প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com