শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

নির্বাচন বাতিল চেয়ে তাবিথ আউয়ালের মামলা

নিজস্ব প্রতিবেদক::

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন বাতিল চেয়ে আদালতে মামলা করেছেন তাবিথ আউয়াল। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে এই মামলা করেছেন ওই নির্বাচনে বিএনপির এ মেয়র প্রার্থী।

সোমবার (২ মার্চ) সকালে ঢাকার যুগ্ম জেলা জজ আদালত-১ এর বিচারক উৎপল ভট্টাচার্য আদালতে এ মামলা করেন তাবিথ। তার পক্ষে আইনজীবী ছিলেন এ কে এম এহসানুর রহমান।

এ কে এম এহসানুর রহমান বলেন, বিচারক উৎপল ভট্টাচার্য এ বিষয়ে কোনো আদেশ দেননি। নথি পর্যালোচনা করে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com