শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

নাসিক নির্বাচনে উন্নয়নবিমুখ রাজনীতির ভরাডুবি হয়েছে: কাদের

নিজস্ব প্রতিবেদক:: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নেতিবাচক ও উন্নয়নবিমুখ রাজনীতির চরম ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ষড়যন্ত্র এবং অপপ্রচারের সংস্কৃতিতে যারা বিশ্বাসী তাদের ঘটেছে বিপর্যয়।’

সোমবার (১৭ জানুয়ারি) তার বাসভবনে নির্বাচন পরবর্তী ব্রিফিংকালে একথা বলেন।

নাসিক নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবমুখরতা সুস্পষ্টভাবে গণতন্ত্রের বিজয় বলে মনে করেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক অভিযাত্রার এ বিজয়।’ ইভিএম-এ ভোট প্রদান এবং নির্বাচন কমিশনের যারা সমালোচনা করেছিল, তারাও এখন গতকাল অনুষ্ঠিত নির্বাচনকে সেরা নির্বাচন বলে মনে করেন।

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন বছরের শুরুতেই ‘একটি বড় নির্বাচন’ ছিল উল্লেখ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য জনগণ ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com