মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

নব্য জেএমবির নেতা নাবিলা ২ দিনের রিমান্ড

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হোমায়রা ওরফে নাবিলাকে জিজ্ঞাসাদের জন্য বৃহস্পতিবার (৫ এপ্রিল) ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। নাবিলাকে গত বুধবার রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, নাবিলা নব্য জেএমবিকে অর্থায়ন করতেন। গত ১৫ আগস্ট পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনালে বিস্ফোরণে এক জঙ্গির মৃত্যুর তদন্তে নাবিলার স্বামী তানভীর ইয়াসিন করিমের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। করিমকে গত নভেম্বরে গ্রেফতার করা হয়।

পুলিশ বলছে, নাবিলাই তানভীরকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করেন এবং আকরাম হোসেন খান নিলয়ের মাধ্যমে জঙ্গি কর্মকাণ্ডে অর্থায়ন করতেন। আকরামকেও আটক করেছে পুলিশ। সূত্র: ইন্ডিপেনডেন্ট টিভি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com