শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

নবাবগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ইয়াবা হেরোইন উদ্ধার

নবাবগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ইয়াবা হেরোইন উদ্ধার

নিজস্ব প্রতিনিধি  ঃ

পুলিশের বিশেষ অভিযান ঢাকার নবাবগঞ্জের বান্দুরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী সেনটু ভূইয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থেকে এক হাজার ৭৫০ পিস ইয়াবা, ৫০গ্রাম হেরোইনসহ দেশীয় ধারালো অস্ত্র ও অন্যান্য জিনিস উদ্ধার করা হয়। বৃহষ্পতিবার রাতে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানায়, নবাবগঞ্জ থানার বান্দুরার হাসনাবাদে খ্রিষ্টান পল্লীতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পুলিশ। সোর্সে দেয়া তথ্যমতে পুলিশ রাস্তা থেকে সেন্টু ভূইয়াকে গ্রেপ্তার করে। এসময় নিখিল গমেজের বাড়ির উত্তর পাশে একটি রান্না ঘর থেকে সেন্টুর স্বীকারোক্তি মতে এক হাজার৭৫০ (স‌তেরশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যা ব‌লেট, ৫০ গ্রাম হেরোইন, দেশী অস্ত্র, বি‌ভিন্ন সাইজে্র ৩টি চাপা‌তি, ১ টি রামদা, ১‌টি ছু‌রি, ৩টি মোটরসাইকেষল রে‌জিঃ বিহীন, ২টি ব‌ডি ওর্ণ ক্যা ‌মেরা উদ্ধার করা হয়। গ্রেপ্তার সেন্টু হাসনাবাদ মুলাশিকান্দার গ্রামের সমির ভূইয়ার ছেলে।

নবাবগঞ্জ থানার ওসি(তদন্ত) মিজানুর রহমান বলেন, রাতে অভিযান পরিচালনা করে একজনকে গ্রেপ্তারসহ মাদক দ্রব্য এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com