রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

আগামী গ্রীষ্মে লোডশেডিং কমবে: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

অনলাইন ডেস্ক, একুশের কণ্ঠ:: বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আশা প্রকাশ করে বলেছেন, আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের মাধ্যমে কিছুটা হলেও লোডশেডিং কমানো সম্ভব হবে।

রোববার (১ নভেম্বর) রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী।

জ্বালানিমন্ত্রী বলেন, এনার্জির দাম বাড়তে বাড়তে ৩২ ডলারে চলে গেছে। সে জন্য সোলারে যেতে হবে, এখান থেকে পরিত্রাণ পেতে। সোলারকে এগিয়ে নিতে আমরা নানা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। আশা করি, আগামী গ্রীষ্মে সোলার দিয়ে কিছুটা হলেও লোডশেডিং কমাতে পারব।

তিনি বলেন, গত আট মাস ধরে সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করছে সরকার। এ বিষয়ে দেশের মানুষকে উৎসাহিত করতেই এ এক্সপোর আয়োজন করা হচ্ছে। সরকারিভাবে এ ধরনের আয়োজন দেশে প্রথমবারের মতো হচ্ছে। এতে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন।

গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের বিষয়ে তিনি বলেন, পল্লী বিদ্যুতের গ্রিড লাইনে অনেক সমস্যা আছে। সমাধান হয়ে গেলে আর গ্রামে লোডশেডিং হবে না।

নিজের বাসায়ও সৌরবিদ্যুতের ব্যবহার শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিজেও অফ-গ্রিড হয়ে গেছেন। তিনি নিজের বাসায় আর গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করেন না।

বিদ্যুৎ খাতের অতীত পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, ১৭ বছর বিদ্যুৎ খাতে অনেক উন্নয়নের কথা বলা হয়েছে। অথচ বিদ্যুতে লুটপাটের ফল ভোগ করতে হচ্ছে এখন।

সৌরবিদ্যুৎ প্রসঙ্গে তিনি বলেন, গত আট মাস ধরে সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করছে সরকার। এ বিষয়ে দেশের মানুষকে উৎসাহিত করতেই এ এক্সপোর আয়োজন করা হচ্ছে। সরকারিভাবে এ ধরনের আয়োজন দেশে প্রথমবারের মতো হচ্ছে। এতে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com