রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে পোশাক শ্রমিকদের অবরোধ

ছবি: সংগৃহীত।

মিরপুর (ঢাকা) প্রতিনিধি:: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও মিরপুর-১০ নম্বর গোলচত্ত্বর অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা।

রোববার (১ নভেম্বর) সকাল ৯ টার দিকে মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা গোলচত্ত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

এতে মিরপুর-১০ গোল চত্ত্বর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়েছে। মিরপুর ট্রাফিক বিভাগ বিকল্প রাস্তায় ড্রাইভারশন দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুল হক বকশী।

তিনি বলেন, পোশাক শ্রমিকরা আজও সড়ক অবরোধ করেছেন। বর্তমানে মিরপুর-১০ নম্বর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা ড্রাইভারশন নিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।

এর আগে গত বৃহস্পতিবার ও শনিবার প্রায় ৫ ঘণ্টা করে মিরপুরের বিভিন্ন সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। তারা নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানান। শনিবার অবরোধ শেষে বিভিন্ন গার্মেন্টস কারখানা ও শপিং মলেও ভাঙচুর চালান তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com