শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

বিশ্ব ইজতেমার পূর্বে জেলা ইজতেমা ও মার্কাজ পুনরুদ্ধারের দাবিতে জামালপুরে মহাসমাবেশ

জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে বিশ্ব ইজতেমার পূর্বে জেলা ইজতেমা ও রেলস্টেশন সংলগ্ন মার্কাজ পুনরুদ্ধারের দাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ওলামায়ে কেরাম ও শুরাই নেজাম তাবলিগ জামাত জামালপুর জেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ কেন্দ্রীয় অডিটরিয়াম চত্বরে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

ইত্তেফাকুল ওলামা পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি মাওঃ মুফতি শামসুদ্দিন সভাপতিত্বে সমাবেশে ওলামা ঐক্য পরিষদের জামালপুর জেলা শাখার সভাপতি মাওঃ আবুল কাশেম প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন।

এসময় জামালপুর জেলা মার্কাজ মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ, ইত্তেফাকুল ওলামা পরিষদ ইসলামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল হক সিরাজী, তাবলিগ জামায়াত (জুবায়ের পন্থি) ইসলামপুর উপজেলার আমীর ক্বারী মোঃ আবুল হোসেন সোহাগ সহ জেলার বিভিন্ন উপজেলা হতে ওলামা মাশায়েখ ও তাবলিগ যুবায়ের পন্থির জোড় সাথীরা উপিস্থত ছিলেন।

সমাবেশে বক্তাগন টঙ্গী বিশ্ব এজতেমার পূর্বে জেলা এজতেমার নামে কোন এজতেমা তারা মেনে নেবে। এছাড়া সাদ পন্থিদের জেলা এজতেমার নামে ইসলামপুর উপজেলায় যে এজতেমার আয়োজন করতে যাচ্ছে তা বন্ধের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান৷

তারপরও যদি এজতেমার নামে কোন ভন্ডামী করার চেষ্টা করে তাহলে জেলার ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার মাধ্যমে সেটাকে বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন। সেই সাথে ইসলামপুর নতুন মার্কাজ মসজিদকে সাদ মুক্ত করার জন্য সকল ওলামা মাশায়েখদের একত্রিত হবার আহব্বান জানান।

উল্লেখ্য, আগামী ৫, ৬ ও ৭ নভেম্বর ২০২৬ তারিখে ইসলামপুর নতুন মার্কাজ মসজিদে সাদ পন্থিরা জেলা এজতেমার তারিখ নির্ধারন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com