শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

নবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ পথচারী নিহত

নবাবগঞ্জ প্রতিনিধি ॥
ঢাকার নবাবগঞ্জে শনিবার, গালিমপুর মিয়াহাটী এলাকার আলাউদ্দিনের স্ত্রী নাজমা বেগম (৫০) এবং বাকবিবিচর এলাকার, মৃত খেপো মন্ডলের পুত্র নিরাঞ্জন মন্ডল (৮০) পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে, নবাবগঞ্জ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, শনিবার দুপুর ১২ টায় উপজেলার গালিমপুর ইউনিয়নের নোয়াদ্দা এলাকায়, একটি মালবাহী টলি (নছিমন) গাড়ীর চাপায় নাজমা বেগম ও কলাকোপা ইউনিয়নের পানালিয়া-হারভাঙ্গা এলাকার সড়কে মোটর সাইকেলের চাকায় পিষ্ট হয়ে, বেলা ১১ টায় নিরাঞ্জন মন্ডলের মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানায়, গুরুত্বর মুর্মূষ্য অবস্থায়, নাজমা ও নিরাঞ্জনকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এবিষয়ে নবাবগঞ্জ থানার গালিমপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক আব্দুর রাশিদ যুগান্তরকে বলেন,
উপজেলার বিভিন্ন সড়কে আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে, বিভিন্ন ধরনের অনুমোদনহীন পরিবহন চলাচলের কারনে, সড়ক দুর্ঘটনা ও যানজটের কবলে পরতে হয় পথচারী এবং পরিবহন যাত্রীদের। এ বিষয়ে আমাদের পুলিশ বাহিনী উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে যানজট ও সড়ক দুর্ঘটনা এড়াতে সার্বক্ষনিক কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com