সোমবার, ২২ Jun ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

নবাবগঞ্জে গাঁজা সেবন ও বিক্রির অপরাধে ৫ জনকে কারাদণ্ড ও ২ জনকে অর্থদণ্ড

ঢাকার নবাবগঞ্জে গাঁজা সেবন ও বিক্রির অপরাধে বুধবার বেলা ৩ টায় ৫ জনকে কারাদণ্ড এবং ২ জনকে অর্থদণ্ড  প্রদান করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহনাজ মিথুন মুন্নির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার মোহনপুর গ্রামের জনাব আলীর ছেলে শেখ আমিনুর, ইয়ার আলীর ছেলে মো. ইসমাইল, গালিমপুর গ্রামের আবুল খায়ের ছেলে খায়রুল বাহার, হাসেম আলীর ছেলে মো. কালু পাগলা, জনাব আলীর ছেলে জীবন তাদের প্রত্যেককে ১ মাস করে সাজা দেয় আদালত। এছাড়া মোহনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে জুয়েলকে ১০ হাজার এবং আব্দুস সামাদের ছেলে মনির হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মো. রফিক বলেন, উপজেলার গালিমপুর ও ছাতিয়া থেকে গাজা সেবন ও বিক্রির অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নবাবগঞ্জ(ঢাকা) সার্কেলের কর্মকর্তারা বুধবার বেলা ১১ টায় তাদের আটক করে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নবাবগঞ্জ(ঢাকা) সার্কেলের উপ-পরিদর্শক দয়াময় যুগান্তরকে বলেন, আটককৃতরা দীর্ঘদিন যাবত গাঁজা বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সাজাপ্রাপ্ত ৫ জনকে ঢাকায় কারাগারে প্রেরনের জন্য নবাবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com