বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

নতুন অ্যাটর্নি জেনারেল হলেন মো: আসাদুজ্জামান

নতুন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক:: সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

আদেশে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৬৪ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মি. আসাদুজ্জামানকে অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ দেন।

অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

আইনজীবী মো. আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন। অতীতে বিভিন্ন সময় বিএনপির পক্ষ থেকে আন্তর্জাতিক মহলে যেসব মানবাধিকার লঙ্ঘনের বিষয় তুলে ধরা হতো, সেখানে তাকে ভূমিকা রাখতে দেখা গেছে।

সোমবার (৫ আগস্ট) ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের আমলে বড় বড় পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আবার অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com