রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮ নড়াইলে স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্ত্রী ও বেয়াই গ্রেফতার নড়াইলে শেষ হলো সুলতান উৎসব, ‘আলোকচিত্র প্রদর্শনী’ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত

দৌলতপুরে পদ্মায় ইলিশ ধরার অপরাধে তিন জেলের অর্থদন্ড

দৌলতপুর (কুষ্টিয়া) প্রকিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে তিন জেলেকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
এ সময় ১০ হাজার টাকা মুল্যের মাছ ধরার জাল পুড়িয়ে দেয়া হয়েছে।

বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলা পাড়া সংলগ্ন পদ্মা নদীতে ইলিশ ধরার সময় এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাহীদুল ইসলাম। তিনি জানান, ইলিশ সংরক্ষণে ঘোষিত নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরা অবস্থায় স্থানীয় তিন জেলেকে আটক করা হয়। জেলেরা ভুল স্বীকার করে আর মাছ ধরবে না মর্মে স্বীকারোক্তি প্রদান করায় তাদের ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জেলেদের কাছ থেকে উদ্ধার করা কারেন্ট জাল পুড়িয়ে দেয়া হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com