শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদকঃ বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে হাসনাবাদ নৌ-পুলিশ । কোমরে রশি দিয়ে চারটি ইট বাঁধা ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর স্থানীয়দের মাধ্যমে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) আব্দুল্লাহ আল রুম্মান সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ কেরাণীগঞ্জের সারেংয়ের ডকইয়ার্ডসংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড)-এ পাঠানো হয়। নিহতের বয়স আনুমানিক ২৮–৩০ বছর। ধারণা করা হচ্ছে মরদেহটি চার-পাঁচ দিন আগের।
নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কোমরে চারটি ইটসহ সিমেন্টের ব্যাগ বাঁধা থাকার বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। এ ঘটনায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা হয়েছে।
নিহয়ের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে আশপাশের ডকইয়ার্ড, নৌযান, গ্যারেজ, বস্তি এবং নিখোঁজ ব্যক্তিদের তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। পরিচয় শনাক্তে পুলিশ সংশ্লিষ্ট থানা ও নৌ-পুলিশ ফাঁড়িগুলোর সহযোগিতা চেয়েছে।