শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ঢাকার দোহার উপজেলার পোদ্দার বাড়ি এলাকায় স্ত্রীর মাদক
ব্যবসা ও পরকিয়ায় বাধা দেয়ায় স্বামী মাহফুজ খাঁন(৪০) কে রোববার কুপিয়ে আহত করেছে সাগর বাহিনী। আহত মাহফুজ নবাবগঞ্জের জয়কৃষ্ণ পুর ইউপির আরগুসাইল গ্রামের বাসিন্দা। বর্তমানে সে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আহতের স্বজনরা জানায়, মাহফুজের স্ত্রী সাথি বেগম দীর্ঘদিন ধরে পিতার বাড়ীতে বসবাস করছিলো। এ বিষয়ে মাহফুজ তার স্ত্রীকে বার বার বোঝাতে চাইলেও সে পিতার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসতে রাজি না হওয়ায় মাহফুজের সাথে মাঝে মাঝে কথা কাটাকাটি হতো। এক পর্যায়ে স্ত্রী সাথি ও শশুর বাড়ির লোকজনের মাদক ব্যবসার বিষয় জানতে পারায় তাকে সাথি বিভিন্ন হুমকি দিতে থাকে। সম্প্রতি সাগর বাহিনীর প্রধান সাগরের সাথে অনৈতীক কর্মকান্ডে লিপ্ত দেখে মাহফুজ তার শশুর বাড়ির লোকদের বিষয়টি জানায়। কিন্ত ফলে বিপরিত হয় বিষয়টি গত রোববার সাথির ভাই ও সাগরসহ তার বাহিনীর লোকজন মাহফুজকে দাওয়াতের কথা বলে ডেকে নিয়ে আচমকা তার উপর ঝাপিয়ে পওে এবং মারাত্মক ভাবে আহত করে। আহত মাহফুজ বলেন,
আমার স্ত্রী ও শশুর বাড়ির অধিকাংশ সদস্য সাগরের সাথে ইয়াবা ব্যবসা করছে। এছাড়া আমার স্ত্রীর সাথে সাগরের অবৈধ সম্পর্ক তৈরী হয়েছে আমি বিষয়টি জানতে পাড়ায় সাগর ও তার সন্ত্রাসী বাহিনী আমার উপর হামলা করেছে। পুলিশ আমাকে উদ্ধার করেছে। তা না হলে ওরা আমাকে প্রাণে মারা চেষ্টা করছিলো।
এ বিষয়ে দোহার থানার ওসি তদন্ত ইয়াসিন মুন্সি বলেন, আমরা বিষটি জানতে পেরেছি। থানায় অভিযোগ হয়ে। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।