শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

দেশের কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত?

অনলাইন নিউজ ডেস্কঃ নভেল করোনাভাইরাসের সংক্রমণে গোটা বিশ্বই বিধ্বস্ত। এর তাণ্ডবে ইতোমধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, স্পেন, ফ্রান্স ও ব্রাজিলের মতো দেশ। গত ডিসেম্বরে চীনের উহানে প্রথম এতে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪১ লক্ষাধিক মানুষ এতে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৮০ হাজারের বেশি মানুষের।

ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করেছে। বাংলাদেশও এই মহামারীর সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে।

গতকাল ৯ মে, শনিবার পর্যন্ত দেশে এই ভাইরাসে ১৩ হাজার ৭৭০ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, নতুন করে আগের ২৪ ঘণ্টায় আরো ৬৩৬ জন এতে আক্রান্ত হয়েছেন। এছাড়া আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত দেশে মারা গেছেন ২১৪ জন। বিপরীতে ২ হাজার ৪১৪ জন সুস্থ হয়েছেন।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা মহানগর। এ এলাকায় এখন পর্যন্ত ৬ হাজার ৪২৩ জনের শরীরে এ ভাইরাসটি শনাক্ত হয়েছে। এছাড়া ১ হাজার ১৭৭ জন রোগী নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ। গাজীপুরে রয়েছে তৃতীয় সর্বোচ্চ ৩৩২ জন রোগী। এছাড়া মুন্সিগঞ্জ ও ময়মনসিংহে ২১২ জন করে রোগী শনাক্ত হয়েছে। ঢাকা জেলায় ২০৬ জন ও কিশোরগঞ্জ জেলায় ২০২ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে।

চলুন আইইডিসিআর‘র ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী এক নজরে দেখে নিই কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত রোগী রয়েছেন :

ঢাকা বিভাগ : ঢাকা সিটিতে ৬ হাজার ৪২৩ জন, ঢাকা জেলায় ২০৬ জন, গাজীপুরে ৩৩২ জন, কিশোরগঞ্জে ২০২ জন, মাদারীপুরে ৫৪ জন, মানিকগঞ্জে ২৮ জন, নারায়ণগঞ্জে ১,১৭৭ জন, মুন্সিগঞ্জে ২১২ জন, নরসিংদীতে ১৭১ জন, রাজবাড়ীতে ২৩ জন, ফরিদপুরে ২১ জন, টাঙ্গাইলে ৩১ জন, শরীয়তপুরে ৫৭ জন ও গোপালগঞ্জে ৫০ জন।

চট্টগ্রাম বিভাগ : চট্টগ্রামে ২০৭ জন, কক্সবাজারে ৭৭ জন, কুমিল্লায় ১৬৯ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৫৭ জন, খাগড়াছড়িতে ৩ জন, লক্ষ্মীপুরে ৫৮ জন, বান্দরবানে ৪ জন, রাঙ্গামাটিতে ৪ জন, নোয়াখালীতে ২৭ জন, ফেনীতে ৮ জন ও চাঁদপুরে ৫৫ জন।

সিলেট বিভাগ : মৌলভীবাজারে ৩০ জন, সুনামগঞ্জে ৩৭ জন, হবিগঞ্জে ৭০ জন ও সিলেটে ২৮ জন।

রংপুর বিভাগ : রংপুরে ১২০ জন, গাইবান্ধায় ২৪ জন, নীলফামারীতে ৪১ জন, লালমনিরহাটে ১৩ জন, কুড়িগ্রামে ৩৪ জন, দিনাজপুরে ৩৮ জন, পঞ্চগড়ে ১০ জন ও ঠাকুরগাঁওয়ে ২৩ জন।

খুলনা বিভাগ : খুলনায় ২০ জন, যশোরে ৭৯ জন, বাগেরহাটে ৩ জন, নড়াইলে ১৩ জন, মাগুরায় ১২ জন, মেহেরপুরে ৫ জন, সাতক্ষীরায় ৪ জন, ঝিনাইদহে ৩৮ জন, কুষ্টিয়ায় ২০ জন ও চুয়াডাঙ্গায় ২৩ জন।

ময়মনসিংহ বিভাগ : ময়মনসিংহে ২১২ জন, জামালপুরে ১০৪ জন, নেত্রকোনায় ৬৮ জন ও শেরপুরে ৩০ জন।

বরিশাল বিভাগ : বরগুনায় ৩৫ জন, ভোলায় ৭ জন, বরিশালে ৪৮ জন, পটুয়াখালীতে ২৮ জন, পিরোজপুরে ৬ জন ও ঝালকাঠিতে ১৩ জন।

রাজশাহী বিভাগ : জয়পুরহাটে ৩৯ জন, পাবনায় ১৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, বগুড়ায় ১৮ জন, নাটোরে ১২ জন, নওগাঁয় ২৪ জন, সিরাজগঞ্জে ৬ জন ও রাজশাহীতে ২৬ জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com