বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকার বিজয়ের বিকল্প নেই: ডাঃ বদিউজ্জামান

মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে। আগামী নির্বাচনে নৌকা প্রতিকের জয়ের কোন বিকল্প নেই।

গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার বিবন্দি বাজারে অনুষ্ঠিত আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু এসব কথা বলেন।

উপজেলার বিবন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা মোঃ নজরুল ইসলাম বাদল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ উপ কমিটির ধর্ম বিষয়ক সদস্য শেখ মোঃ জাকির হোসেন, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক হারুন অর রশিদ, মোঃ মুনসুর আহমেদ, শেখ মোঃ আলমগীর, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস মৃধা জীবন, জি.এস নাজির হোসেন, কেন্দ্রীয় যুবলীগ নেতা কাজী ইকবাল হোসেন পিউল, আওয়ামী লীগ নেতা মফিদুল ইসলাম মাষ্টার, আবুল হাশেম মোল্লা, শাহ জাহান চ্সিতি, নাজিম ঢালী, জি এম শাহ আলম, আক্তারুজ্জামান জয়, নুরুল আমিন, উৎপল আহমেদ পল, মোঃ ওপেল, রফিকুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com