শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

দুপুরে রাজধানীতে বিএনপির বিজয় র‌্যালি

নিজস্ব প্রতিবেদক::

মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে ঢাকায় বিজয় শোভাযাত্রা করবে বিএনপি। এরইমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুমতি পেয়েছে বিএনপি।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ‘আমরা বিজয় দিবস উপলক্ষে ১৭ ডিসেম্বর ঢাকায় বিজয় র‌্যালি করার অনুমতি পেয়েছি। দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালি শুরু হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।’

র‌্যালির আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে র‌্যালি উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় নেতাকর্মীদের দুপুর ২টার মধ্যে নয়াপল্টনে উপস্থিত হওয়ার অনুরোধ করেছেন রিজভী।

এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে আগামীকাল বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকা মহানগর নাট্যমঞ্চে বিএনপির উদ্যোগে আলোচনাসভা হবে বলে রিজভী জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com