শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

দুপুরে নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি

অনলাইন ডেস্ক::

রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ সমাবেশ করবে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।

রুহুল কবির রিজভী বলেন, রোববার সকালে সমাবেশের জন্য পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। আমরা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের অথবা প্রেস ক্লাবের সামনে সমাবেশ করার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিলাম। তারা নয়াপল্টনে পার্টি অফিসের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে। দুপুর ২টা থেকে আমাদের সমাবেশ শুরু হবে।

এর আগে শনিবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করার কথা ছিল বিএনপির। পুলিশের অনুমতি না থাকায় সেদিন আর সমাবেশ করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com