শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দীর্ঘ প্রায় সাড়ে ছয় মাস পর আজ বুধবার দলীয় কার্যালয়ে অফিস করছেন। এর আগে গত ১৬ মার্চ দলীয় কার্যালয়ে আসেন তিনি।
গত ১৬ মার্চ করোনা রিপোর্ট পজিটিভ হলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
করোনায় আক্রান্ত হওয়ার পর তার অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় এবং ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হওয়ায় তাকে দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছে। করোনামুক্ত হয়ে গত ৯ মে হাসপাতাল থেকে বাসায় ফিরেন তিনি।
প্রায় দুই মাস পর হাসপাতাল থেকে ছাড় পেলেও পুরোপুরি সুস্থ না হওয়ায় চিকিৎসকদের কঠোর নির্দেশনা মেনে চলেন বিএনপির সিনিয়র এই নেতা। বাসায় বসেই চিকিৎসা নেন।
পরবর্তী সময়ে কিছুটা সুস্থ হলে দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেও তিন তলায় উঠতে কষ্ট হওয়ায় এতদিন দলীয় কার্যালয়ে আসেননি রুহুল কবির রিজভী।