শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: দলের মতের বিরুদ্ধে কাজ করলে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে কাউকে কোনো ভাবে ছাড় না দেওয়ার নির্দেশও দিয়েছেন দলীয় প্রধান। এমনটাই জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সূচনা বক্তব্যে তিনি একথা বলেন।
এদিন সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সরকারি বাসভবন গণভবনে বৈঠক শুরু হয়। বৈঠকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ৫৩ জন নেতা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে গণভবনের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।